Skip to content
  • অর্থনীতি
  • বিনোদন
  • মিডিয়া
  • দেশের খবর
  • বিদেশের খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • টেকনোলজি
  • ক্রীড়াঙ্গন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • বই বৃত্তান্ত
  • ভুরিভোজ
IBN Bangla Logo

IBN Bangla – Latest Bengali News, Bangla News, News in Bangla

Indian Broadcast Network Bangla

IBN Bangla - Follow on Google News
monkeypox-cases-in-india-ibn-bangla

বাড়ছে মাঙ্কি পক্স এর আতঙ্ক। কেরালায় খোঁজ পাওয়া গেল দ্বিতীয় আক্রান্তের।

Posted on July 19, 2022July 19, 2022 By indianbroadcastnetwork

দুবাই থেকে কেরালার কুন্নুর আসা ৩১ বছরের এক যুবকের শরীরে ধরা পড়ল মাঙ্কি পক্স। স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ জানান যে আক্রান্তকে কুন্নুর সরকারী মেডিকেল কলেজ এর হসপিটালে ভর্তি করা হয়েছে, এখন তার অবস্থার উন্নতি ঘটেছে। 

১৪ই জুলাই কেরালাতেই ভারতের প্রথম মাঙ্কি পক্সের ঘটনা ধরা পড়ে। UAE থেকে ফিরে আসা ৩৫ বছরের একজন যুবকের শরীরে প্রথম দেখা যায় এই সংক্রমণের লক্ষণ। এই বিষয়ে জনসাস্থ্যের কথা মাথায় রেখে কেন্দ্র থেকে একটি মাল্টি ডিসিপ্লিনারি দল কেরালাতে ইতিমধ্যেই চলে এসেছে। মাঙ্কি পক্স সম্বন্ধীয় সকল ব্যাপারে এরা কাজ করবে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সাথে।

কেরালা রাজ্য সরকার ইতিমধ্যেই ১৪ টি জেলাতে সতর্কতা জারি করেছে। সাথে সাথেই রাজ্যের এয়ারপোর্টগুলিতে জরুরি হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়েছে।

kerala-monkeypox-cases-in-india-ibn-bangla

মাঙ্কি পক্স একটি ভাইরাল রোগ যার সাথে স্মল পক্সের লক্ষণের কিছু মিল পাওয়া যায়। WHO এর মতে এটি একটি স্বয়ং সীমিত রোগ। এর লক্ষণ দুই থেকে চার সপ্তাহ অবধি থাকে। এই রোগের ক্ষেত্রে মৃত্যুর হার তিন থেকে ছয় শতাংশ পর্যন্ত হতে পারে। কোন আক্রান্তের নিকট সংযোগ থেকে এই রোগ হতে পারে। এই রোগের লক্ষণ  হিসাবে জ্বর, মাথা ধরা, গায়ে হাত পায়ে ব্যথা, কাঁপুনি, ক্লান্তি, চুলকুনি ইত্যাদি হয়ে থাকে।

এই মুহূর্তে মাঙ্কি পক্সের সব থেকে বেশি ঘটনা দেখা দিচ্ছে ইউরোপীয় দেশ গুলিতে  (৮৬ শতাংশ) । এছাড়া ক্যামেরুন, কঙ্গো, গাবন, লাইবেরিয়া, নাইজেরিয়া এর মত পশ্চিম ও মধ্য আফ্রিকান দেশ গুলিতে এই রোগটি এন্ডেমিক এর স্তরে রয়েছে। এর আগে আমেরিকাতে ২০০৩ সালে মাঙ্কি পক্সের প্রকোপ দেখা দিয়েছিল।

পশ্চিমবঙ্গে যদিও এই রোগ এখনো ধরা পড়েনি তবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এর বিশেষজ্ঞরা সদা তৎপর এই নিয়ে।

দেশের খবর, স্বাস্থ্য Tags:কেরালায়, মাঙ্কি পক্স

Post navigation

Previous Post: কোনো ভারতীয় এখনো যা করতে পারেনি, চাহাল তাই করে দেখালেন!
Next Post: সরকার কে কটাক্ষ করার জন্য ৬ বছরের জেল হল জাফর পানাহির!

Related Posts

যুজবেন্দ্র চাহাল - Yuzvendra Singh Chahal - IBN Bangla কোনো ভারতীয় এখনো যা করতে পারেনি, চাহাল তাই করে দেখালেন! ক্রীড়াঙ্গন
  • অর্থনীতি
  • বিনোদন
  • মিডিয়া
  • দেশের খবর
  • বিদেশের খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • টেকনোলজি
  • ক্রীড়াঙ্গন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • বই বৃত্তান্ত
  • ভুরিভোজ
  • দীঘা পুরি দার্জিলিং তো অনেক হল…সামনের Long Weekend এ ‘ দীপুদা ‘ কে ছেড়ে  ঘুরে আসুন এই ৫ অজানা জায়গায়…
  • কোনো ভারতীয় এখনো যা করতে পারেনি, চাহাল তাই করে দেখালেন!
  • সরকার কে কটাক্ষ করার জন্য ৬ বছরের জেল হল জাফর পানাহির!
  • স্টার দের যুগ শেষ… একমাত্র শাহরুখ ই থেকে যাবে!

Copyright © 2022 Indian Broadcast Network. All Rights Reserved.

Powered by PressBook Grid Blogs theme