Skip to content
  • অর্থনীতি
  • বিনোদন
  • মিডিয়া
  • দেশের খবর
  • বিদেশের খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • টেকনোলজি
  • ক্রীড়াঙ্গন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • বই বৃত্তান্ত
  • ভুরিভোজ
IBN Bangla Logo

IBN Bangla – Latest Bengali News, Bangla News, News in Bangla

Indian Broadcast Network Bangla

IBN Bangla - Follow on Google News

স্টার দের যুগ শেষ… একমাত্র শাহরুখ ই থেকে যাবে!

Posted on August 19, 2022August 19, 2022 By indianbroadcastnetwork

“ভারতবর্ষে স্টারডম এর জমানা শেষ হয়ে গেছে, একমাত্র শাহরুখ খান ই টিকে আছেন”, সম্প্রতি একটি ইন্টারভিউ তে এমন ই কথা বলেন জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ।

অনুরাগ তাঁর পরবর্তী ডিরেক্টোরিয়াল ছবি ‘দোবারা’ এর জোর কদমে প্রচারে ব্যাস্ত এই মুহূর্তে। তাঁর এই সায়েন্স ফিকশন এর আধারে নির্মিত মিস্ট্রি থ্রিলারে মুখ্যভুমিকায় আছেন ‘পিঙ্ক’ খ্যাত তাপসী পান্নু। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভুমিকায় অভিনয় করছেন পাভেল গুলাটি, রাহুল ভাট ও শাশ্বত চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।

একটি সাম্প্রতিক ইন্টারভিউ তে অনুরাগ কে যখন জিজ্ঞাসা করা হয় যে বলিউডে স্টারডম নিয়ে তাঁর কি মতামত… ‘গ্যাংস অফ ওয়েসেপুর’, ‘গুলাল’, ‘ডেভ ডি’ এর মত সাড়া ফেলে দেওয়া ছবির নির্মাতা অনুরাগ বলেন ভারত এর দর্শক এখন আর শুধু স্টার দেখে হলে আসেন না… ছবির গল্প তাদের টেনে নিয়ে আসে। স্টার দের দিন শেষ, তবে এর একমাত্র ব্যাতিক্রম শাহরুখ খান। এখনও শাহরুখ এর ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে মানুষ ভিড় করেন। এবং সেই ছবি মনমত না হলে তারা সোশ্যাল মিডিয়া তে সরব ও হন… আবার তার পাশাপাশি অপেক্ষা ও করেন শাহরুখ এর পরবর্তী ছবির।

জনপ্রিয় শিল্পীদ্বয় বব ও ববি তাদের আঁকা ছবি দিয়ে #IndiaAwaitsPathan এর পাশে দাঁড়িয়েছেন।

অনুরাগ এর মতে শাহরুখ এর ছবির প্রতি দর্শকদের এখনও একটা বিশ্বাস আছে যে কয়েক মুহূর্তের জন্য হলেও শাহরুখ তাদের এক অন্য জগতে নিয়ে যাবে, দৈনন্দিন জীবনের গ্লানি ভুলিয়ে আরও একবার নিজেকে ভালোবাসার সুযোগ দেবে। তাই তো তিনি আজো হৃদয়ের বাদশা… কিং খান!

আর তাইতো সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ছবির বয়কট এর ভিড়ে শাহরুখ ভক্তরা ‘ইন্ডিয়া অ্যায়েটস পাঠান’ হ্যাশট্যাগে ছেয়ে ফেলেছে নেট দুনিয়া।

প্রায় চার বছর পর বড় পর্দায় ফিরছেন এস আর কে… ঝুলিতে রয়েছে ‘পাঠান’, জওয়ান ও রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ এর মত আকর্ষণীয় ছবি। তাই আর যাই হোক শাহরুখ ভক্তদের উৎসাহের পারদ যে তুঙ্গে একথা বলাই বাহুল্য!

বিনোদন, মিডিয়া Tags:aamir khan, anurag kashyap, shahrukh khan

Post navigation

Previous Post: যে জন প্রেমের বয়স জানে না…অসমবয়সী প্রেমের রঙে মজেছে বলিউড!

Related Posts

bollywood-couple-age-gaps-ibn-bangla যে জন প্রেমের বয়স জানে না…অসমবয়সী প্রেমের রঙে মজেছে বলিউড! মিডিয়া
  • অর্থনীতি
  • বিনোদন
  • মিডিয়া
  • দেশের খবর
  • বিদেশের খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • টেকনোলজি
  • ক্রীড়াঙ্গন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • বই বৃত্তান্ত
  • ভুরিভোজ
  • বাড়ছে মাঙ্কি পক্স এর আতঙ্ক। কেরালায় খোঁজ পাওয়া গেল দ্বিতীয় আক্রান্তের।
  • দীঘা পুরি দার্জিলিং তো অনেক হল…সামনের Long Weekend এ ‘ দীপুদা ‘ কে ছেড়ে  ঘুরে আসুন এই ৫ অজানা জায়গায়…
  • কোনো ভারতীয় এখনো যা করতে পারেনি, চাহাল তাই করে দেখালেন!
  • সরকার কে কটাক্ষ করার জন্য ৬ বছরের জেল হল জাফর পানাহির!

Copyright © 2022 Indian Broadcast Network. All Rights Reserved.

Powered by PressBook Grid Blogs theme