Skip to content
  • অর্থনীতি
  • বিনোদন
  • মিডিয়া
  • দেশের খবর
  • বিদেশের খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • টেকনোলজি
  • ক্রীড়াঙ্গন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • বই বৃত্তান্ত
  • ভুরিভোজ
IBN Bangla Logo

IBN Bangla – Latest Bengali News, Bangla News, News in Bangla

Indian Broadcast Network Bangla

IBN Bangla - Follow on Google News
যুজবেন্দ্র চাহাল - Yuzvendra Singh Chahal - IBN Bangla

কোনো ভারতীয় এখনো যা করতে পারেনি, চাহাল তাই করে দেখালেন!

Posted on July 17, 2022July 17, 2022 By indianbroadcastnetwork

ইংল্যান্ড এর বিরুদ্ধে লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল এর দুর্দান্ত পারফর্মেন্স সকলকে তাকে লাগিয়ে দিয়েছে। এই ম্যাচে ভারতীয় লেগ স্পিনার চাহাল মাত্র ৪৭ রান দিয়ে বিপক্ষের চারটি মূল্যবান উইকেট তুলে নিয়েছেন। এটি ই লর্ডসে হওয়া একদিনের ম্যাচে কোনো ভারতীয় বোলার এর সর্বশ্রেষ্ঠ প্রদর্শন। দুঃখের বিষয় একটাই যে ইন্ডিয়া ম্যাচটি ১০০ রানে হেরে যায়। তবে চাহাল এর অনবদ্য পারফর্মেন্স মন কেড়েছে অনেকের ই।

যুজবেন্দ্র চাহাল - IBN Bangla

ঠিক যেমন অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগ মনে করেন এই মুহূর্তে যুজবেন্দ্র চাহাল কে বিশ্বসেরা দের সাথে অনায়াসে তুলনা করা যায়। হগ আরও বলেন যে চাহাল যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন, নিজেকে নতুন করে গড়ে পিটে নিয়েছেন শ্রেষ্ঠ হয়ে ওঠার লক্ষে। হগের মতে অস্ট্রেলিয়া তে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ই হল ফেভারিট দল!

Brad Hogg - IBN Bangla

ক্রিকেট ছাড়াও চাহাল ভারত কে এর আগে দাবা খেলায় বিশ্বের দরবারে সসম্মানে রিপ্রেসেন্ট করেছেন। আর ঠিক দাবার মতোই বিচক্ষণতার নিয়ে সময়ের সাথে সাথে নিজের বোলিং কে বদলেছেন, শান দিয়েছেন করে তুলেছেন আরও ধারালো। হগ মনে করছেন আসন্ন বিশ্বকাপে মাঝের ওভার গুলোতে রান রুখতে ও উইকেট তুলতে লেগস্পিন হয়ে উঠবে একটি অন্যতম অস্ত্র। আর এখানেই যুজবেন্দ্র চাহাল হয়ে উঠবেন ভারতের শক্তি।

টি টোয়েন্টি Cricket T20 World Cup - IBN Bangla

হগ এর এই ভবিষ্যৎবাণী কতদূর সত্যি হবে তা তো সময় ই বলে দেবে তবে আপাতত যুজবেন্দ্র চাহাল এর পারফর্মেন্স ভারতের বোলিং আক্রমণ কে আরও শক্তিশালী করে তুলবে এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই।

ক্রীড়াঙ্গন, দেশের খবর Tags:Australia, Breaking News, cricket, Latest News, News, T20, team India, World cup, Yuzvendra Singh Chahal, ইন্ডিয়া, ইংল্যান্ড, ক্রিকেট, খেলাধুলা, টি টোয়েন্টি, টিম ইন্ডিয়া, বাংলাদেশ, বিশ্বকাপ, যুজবেন্দ্র চাহাল, রেকর্ড, লর্ডস, স্পিনার

Post navigation

Previous Post: দীঘা পুরি দার্জিলিং তো অনেক হল…সামনের Long Weekend এ ‘ দীপুদা ‘ কে ছেড়ে  ঘুরে আসুন এই ৫ অজানা জায়গায়…
Next Post: বাড়ছে মাঙ্কি পক্স এর আতঙ্ক। কেরালায় খোঁজ পাওয়া গেল দ্বিতীয় আক্রান্তের।

Related Posts

monkeypox-cases-in-india-ibn-bangla বাড়ছে মাঙ্কি পক্স এর আতঙ্ক। কেরালায় খোঁজ পাওয়া গেল দ্বিতীয় আক্রান্তের। দেশের খবর
  • অর্থনীতি
  • বিনোদন
  • মিডিয়া
  • দেশের খবর
  • বিদেশের খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • টেকনোলজি
  • ক্রীড়াঙ্গন
  • লাইফস্টাইল
  • ভ্রমণ
  • বই বৃত্তান্ত
  • ভুরিভোজ
  • বাড়ছে মাঙ্কি পক্স এর আতঙ্ক। কেরালায় খোঁজ পাওয়া গেল দ্বিতীয় আক্রান্তের।
  • দীঘা পুরি দার্জিলিং তো অনেক হল…সামনের Long Weekend এ ‘ দীপুদা ‘ কে ছেড়ে  ঘুরে আসুন এই ৫ অজানা জায়গায়…
  • সরকার কে কটাক্ষ করার জন্য ৬ বছরের জেল হল জাফর পানাহির!
  • স্টার দের যুগ শেষ… একমাত্র শাহরুখ ই থেকে যাবে!

Copyright © 2022 Indian Broadcast Network. All Rights Reserved.

Powered by PressBook Grid Blogs theme